ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৩ বার

জামায়াতে ইসলামীর মিথ্যাচারের রাজনীতির নাটক মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে জামায়াতের একজন সংসদ সদস্য বলছেন, তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু তার বাবা এখনো জীবিত। জীবিত বাবাকে যে ব্যক্তি মৃত বানিয়ে ফেলতে পারে, তার ব্যাপারে বলার মতো ভাষা নেই।’

সোমবার (৩০ জুন) রাজধানীর অদূরে সাভার পৌরসভা মডেল মসজিদের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল ঘোষিত ‘অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত’ রাজনীতির বিরুদ্ধে মিছিল আয়োজন করে ঢাকা জেলা যুবদল।

সংসদে জামায়াতের সংসদ সদস্যদের আচরণের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, ‘এমপি আমির হামজা সংসদে ও বাইরে কী ধরনের আচরণ করছেন? নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের তালিকায় দুই জায়গায় তার মেয়ের নাম দিয়ে টাকা তুলেছেন। পরবর্তীতে সমালোচনা মুখে তার এপিএস ওপর দোষ চাপিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এসব সাজানো নাটক দেশের জনগণ বুঝে।’

তিনি বলেন, ‘ইসলাম ও জান্নাতের কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করেছিল জামায়াত। কিন্তু জনগণ তাদের মুনাফিক আচারণকে বিশ্বাস করেনি। তারা বুঝতে পেরেছিল, ইসলামের কথা বলে তাদেরকে বিভ্রান্তি করছে।’

মোনায়েম মুন্না বলেন, ‘কিছু নেতার বক্তব্যে আবারও গুপ্ত রাজনীতির আস্ফালন দেখা যাচ্ছে। এদের সঙ্গে নতুন উদীয়মান রাজনৈতিক দলের নেতাদের আস্ফালন দেখছি। আমরা প্রতিবাদ করছি। কারণ বিএনপি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা বেয়াদবির রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানবিক ও সাম্যের ভিত্তিতে রাজনীতি করছি। মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করছি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্টের মতো আমরা পালিয়ে যাইনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর ৭ মাস তার লাঠিয়াল বাহিনী ও মদদপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা লড়াই সংগ্রাম করে রাজনীতি করেছি। পালিয়ে গিয়ে ৫ মিনিটের হুংকার দেওয়া লজ্জাজনক।’

যুবদল সভাপতি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি পার্টিকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক একইভাবে আইনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। দেশে ফিরে আসতে চাইলে জনগণই তাদের প্রাপ্য বুঝিয়ে দেবে।’

ঢাকা জেলা যুবদলের ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দিপক, সাজেদুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে

আপডেট টাইম : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬