ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার কুশল বিনিময়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫৯ বার

জাতীয় সংসদ অধিবেশন শেষে চোখে পড়লো এক ভিন্ন দৃশ্য। অধিবেশন শেষে সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুশল বিনিময় করলেন।

সোমবার (২৯ জুন) সংসদ অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই তারা অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। যা এর আগে কখনো দেখা যায়নি।

এসময় পাশে ছিলেন বিরোধীদলীয় চীফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। পুরোনো সেই অসংস্কৃতির বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে অন্য রকম এক সম্প্রীতির নজির স্থাপন হলো।

শুরুতে একে অপরে করমর্দন করতে দেখা যায়। এরপর কিছুক্ষণ খুবই আন্তরিক ভাবে কথোপকথন করতে দেখা। একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

পরে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল ৩০ জুন, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার কুশল বিনিময়

আপডেট টাইম : ১০:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬