ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
  • ৪৩৫ বার

স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। তবুও সেই বাংলাদেশ দেখছি না, যার জন্য যুদ্ধ করেছি। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পুরো জাতিকে বিকৃত ইতিহাস দিচ্ছেন। এখনো দুর্ভাগ্য ও হতাশার সঙ্গে বলতে হয়, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুহস্পতিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির এক আলোচনা সভায়

সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ার পাশাপাশি নেতাকর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বায়োগ্রাফি পড়ার পরামর্শ দেন তিনি। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজকে সেই বাংলাদেশ দেখছি না, যার জন্য যুদ্ধ করেছি। সেই দেশ ঘৃণ্য এক দেশ হয়ে গেছে। স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাহিদুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন আহমেদ, শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম খান নাসিম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালবার্ট ডি কস্তা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬