ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৬ বার

চাকরি নয়, রাজনীতিতেই নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি তার এই আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

শনিবার (৬ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে দীর্ঘ ও অনুভূতিপূর্ণ এ বার্তা লিখেছেন। সেখানে তিনি সরাসরি দেখা হলে বলতে না পারা কথাগুলো তুলে ধরেছেন।

স্ট্যাটাসে তারিক উল্লেখ করেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা, গ্রেপ্তারের ভয় এবং ক্যাম্পাসে নিয়মিত যেতে না পারার বাস্তবতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি অনার্স ও মাস্টার্সে বিভাগের সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের একজন হয়েছেন বলে জানান।

তরিকুল ইসলাম তারিক জানান, ইচ্ছা করলে শিক্ষকতার মতো পেশায় যেতে পারতেন। তবে মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদলের রাজনীতির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ভিন্ন পথ বেছে নিয়েছেন। এ পথচলায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন। শরীরে গুলির চিহ্ন ও স্প্লিন্টার বহন করার কথাও তিনি তুলে ধরেন।

তিনি জানান, বিভিন্ন ধর্ম ও অঞ্চলের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।

দলের শীর্ষ নেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের জীবনের বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি লিখেছেন, এখন তার একমাত্র ইচ্ছা রাজনীতির মধ্যেই থাকা এবং দলের জন্য কাজ করা। এমন কোনো চাকরি তিনি চান না, যা তাকে রাজনীতি ও নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেবে।

স্ট্যাটাসের শেষাংশে তারিক জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে দলের যেকোনো দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। সুযোগ পেলে আমৃত্যু দলের প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে।

প্রসঙ্গত, মো. তরিকুল ইসলাম তারিক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

আপডেট টাইম : ১২:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬