ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীকে জেতাতে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৪৫৩ বার

নারয়াণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে দলের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জেতাতে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সংসদের বাইরে থাকা কেন্দ্রীয় নেতারা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই আইভীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে পৌঁছান।

প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে আলাপকালে অসীম কুমার উকিল বলেন, বর্তমানে আমরা বন্দর থানায় আছি। আজ সারাদিন এ থানার সিটি কর্পোরেশনের আওয়াতাভুক্ত এলাকার ভোটারদের কাছে যাবো। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোট চাইছি। জনগণও তাতে ইতিবাচক সাড়া দিচ্ছেন। আশা করছি, এই নির্বাচনে নৌকার জয় হবেই।

তিনি আরো বলেন, বিকেলে আমরা মন্দিরে এবং এখানে একটি বড় মাজার রয়েছে সেখানেও যাবো। সব মানুষকে নিয়েই রাজনীতি করে আওয়ামী লীগ।

প্রতিনিধি দলে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, আমাদের দলীয় প্রার্থী সব সময়ই মানুষের উন্নয়নে কাজ করছেন। মেয়র থাকাকালেও তিনি জনগণের ভোটের আস্থার প্রতিদান দিয়েছেন। নারায়ণগঞ্জের সচেতন ভোটাররা অবশ্যই ২২ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ কয়েকটি অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আইভীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইভীকে জেতাতে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

আপডেট টাইম : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬