ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৪৩ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। ওসমান হাদির সঙ্গে ফয়সাল করিম মাসুদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

বুধবার (৩ জুন) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।

পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ওসমান হাদি ভাই খুন হওয়ার পর থেকেই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সঙ্গে হাদির পরিচয় কীভাবে হলো, মাত্র কয়েকমাস আগে অস্ত্র মামলায় জামিন পাওয়া আসামি মাসুদ কার থ্রু-তে (মাধ্যমে) হাদির এতো কাছাকাছি এলো?

তিনি লেখেন, ইনকিলাব কালচারাল সেন্টারে হাদি ভাইয়ের সঙ্গে তাদের প্রাণবন্ত আলোচনা, একাধিক সময় তার নির্বাচনি প্রচারে অংশগ্রহণ- এতোটা ক্লোজলি এনগেইজ করার পেছনে তো কেউ না কেউ হাদি ভাইকে তাদের ব্যাপারে অভয় দিয়েছেন, তাই না?

ঘটনার পরপরই জাতীয় দৈনিকগুলোও জুমা-জাবের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন; কিন্তু তারা এ বিষয়ে মুখ খোলেননি।

কাদের আরও লেখেন, আমার ক্ষেত্রেই বলি, ৫ আগস্টের পরে আমার আস্থাভাজন মানুষদের রিকমেন্ডেশনে কিছু ব্যক্তির সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে, কাছাকাছি থেকেছে তারা। হাদি ভাইয়ের ক্ষেত্রেও তো স্বাভাবিকভাবে তা-ই হওয়ার কথা। তাছাড়া ঘটনার আগে অনেকেই নাকি তাকে সতর্ক করেছিল, সেই বিবেচনায় তো তিনি এসব ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করার কথা।

হাদি হত্যার রহস্য উন্মোচনের আশা প্রকাশ করে তিনি লেখেন—যাই হোক, জুমা-জাবের ভাই কিংবা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এই বিষয়ে এবার মুখ খোলা উচিত। এই প্রশ্নের উত্তরে অনেক কিছু খোলাসা হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগমুহূর্তে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারে গুলি অপসারণ করা হলেও বাঁচানো যায়নি এই জুলাই সংগঠককে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

আপডেট টাইম : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬