ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নতুন রাজনৈতিক রূপরেখা দিলেন মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪৪ বার

সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিন স্তম্ভের ওপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক প্রস্তাবনা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব করেন তিনি।

মাহফুজ আলম বলেন, রবুবিয়ত ব্যক্তিকে নিজ ও অপরাপর জীবের জন্য যত্নবান করে তোলা তথা সকল জীবের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং Eco-democracy প্রতিষ্ঠা তথা প্রাণ, প্রকৃতি, পানির উৎস, নদী, বন, বন্দর, বঙ্গোপসাগর রক্ষার জন্য প্রস্তুত করে।

মাহফুজ আলম আরও বলেন, দায় ও দরদের সমাজচিন্তা মানুষকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে গড়ে ওঠার সুযোগ করে দেয়। এ চিন্তা দুটি কাজ করে। এক, অধিকারের সাপেক্ষে দায়িত্ববান ব্যক্তিত্ব গড়ে তোলে, ফলে মানুষ লিবারেল ব্যক্তিসত্তা থেকে বেরিয়ে আসে। দুই, দরদের সমাজ গড়ে তোলে, যেখানে প্রতিহিংসার বিবিধ চর্চার চাইতে ম্যাক্সিমাম মিত্রতা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। দরদের মধ্য দিয়ে সমাজ গঠন আর দায়িত্বের মাধ্যমে ন্যায্য লড়াইয়ের প্রস্তুতি চলে। দায়-দরদের সমাজচিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাংস্কৃতিক হাতিয়ার।

মাহফুজ আলম আরও বলেন, সামাজিক গণতন্ত্র এমন একটা ব্যবস্থা/বন্দোবস্তের কথা বলে, যেখানে সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর করে ন্যায় ও ন্যায্যতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সামাজিক গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশে এখনকার কাজ- সম্পদ ও ভূমির পুনর্বন্টন, সোশ্যাল মবিলিটি এবং জাতীয় বুর্জোয়া প্রশ্ন মোকাবেলা করা।

অর্থনৈতিক বন্দোবস্ত পুনর্গঠন, শিক্ষা, জনস্বাস্থ্য, বিচার ও পুলিশ ব্যবস্থার সংস্কার, কৃষক-শ্রমিকের জন্য ন্যায্য আর্থ-রাজনৈতিক ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, নাগরিকদের জন্য নিরাপদ বায়ু, পানি, খাদ্য, আবাসন ও পরিবহন নিশ্চিত করা দেশের রাজনৈতিক চর্চার মূল ক্ষেত্র বলে জানান সাবেক তথ্য উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নতুন রাজনৈতিক রূপরেখা দিলেন মাহফুজ আলম

আপডেট টাইম : ১১:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬