ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পর্নো দেখলে পরিচয় প্রকাশ করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৪৭৩ বার

দেশি পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার। এছাড়া বিদেশের পর্নো সাইটগুলোতে যারা ঢুকবে তাদের পরিচয় প্রকাশেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, যেসব পেইজগুলো দেশের ভেতর জেনারেট হচ্ছে, সেগুলো র‌্যানডম বন্ধ করবে আইএসপিগুলো। সব আইএসপিগুলোকে এ সাইটগুলো বন্ধ করতে হবে, কারণ কেউ যদি ব্লক না করে তাহলে তাদের কাস্টমার বেড়ে যাবে।

বাংলাদেশের বাইরে থেকে প্রতিনিয়ত এই ধরনের অনেক ওয়েবসাইট তৈরি হচ্ছে বলে এক্ষেত্রে শতভাগ সফল হওয়া কঠিন বলে স্বীকার করেন প্রতিমন্ত্রী। পর্নসাইটে যারা ঢোকেন, তাদের চিহ্নিত করার পরিকল্পনা তুলে ধরে তারানা হালিম বলেন, যেগুলো ইন্টারন্যাশনালি জেনারেট হচ্ছে ওইগুলো অ্যাকসেস করতে হলে এমন একটি ম্যাকানিজম করতে পারি কি না, যাতে ওইটা এক্সপোজড হয় যে কে কে অ্যাকসেস করছে। এক্সপোজড হওয়ার ভয়েও কিন্তু মানুষ ওইটা দেখবে না। এই জিনিসটা করার জন্য প্ল্যান করা হচ্ছে।

এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আনতে বলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তা আসার পর তখন তা কার্যকর করা হবে।

গত ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় পর্নো ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য একটি কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয় ১৫ দিনের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পর্নো দেখলে পরিচয় প্রকাশ করা হবে

আপডেট টাইম : ০১:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬