ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বিজয় নিশান উড়ছে ঐ আমাদের জাতীয় পতাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৩১ বার

বছরজুড়ে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি আর স্থাপনায় শোভা পায় আমাদের জাতীয় পতাকা। রাষ্ট্রীয় মর্যাদাক্রমে আছে এই নির্দেশনা। তবে বিজয়ের মাস এলে, তা আর বজায় রাখা যায় না। লাল-সবুজের পতাকায় তখন যেন সবার সমান অধিকার। গাড়িতে-বাড়িতে, পথে-ঘাটে, গঞ্জে-গ্রামে, শহরে-নগরে কেবল এই পতাকার পতপত উড়ন। ছেলেবুড়ো সবাই পতাকা কেনায় ব্যস্ত। ১৬ ডিসেম্বর আসার আগেই বিজয়ের নিশান উড়ানো চাই-ই চাই!

তাই এখন পতাকাওয়ালাদের আনাগোনা বেশি। একেকজনের কাঁধে লম্বা বাঁশ। তাতে উড়ছে সবুজের মাঝে লালবৃত্ত খচিত বাংলাদেশের পতাকা। রাজধানী ঢাকার বুকজুড়ে এখন লাল সবুজের মিলন মেলা। কারো কারো মাথায় পতাকাখচিত ব্যান্ডেনা। ছোট ছোট হাতে হাতে ছোট ছোট পতাকা। এগুলোর বুকে আবার সোনালি মানচিত্র।

কেবল দামি গাড়ি নয়, রিকশায়ও শোভা পাচ্ছে আমাদের জাতীয় পতাকা। সব বাড়ির ছাদেই মাথা উঁচু করে উড়ছে বিজয় নিশান। তা সার্থক করতেই কোথাও কোথাও বাজছে-

‘বিজয় নিশান উড়ছে ঐ

খুশির হাওয়ায় ঐ উড়ছে

বাংলার ঘরে ঘরে

মুক্তির আলো ঐ ঝরছে…।

এবারও নানা আয়োজনে যাপন করা হবে বিজয় দিবস। সারা দেশেই চলছে তার প্রস্তুতি। রাজধানী ঢাকার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সেই বারতা এরইমধ্যে দিয়েছে। কারণ তাদের অনেকের আয়োজন শুরু হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিজয় নিশান উড়ছে ঐ আমাদের জাতীয় পতাকা

আপডেট টাইম : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬