ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আইভী নিউজিল্যান্ডের বাসিন্দা: সাখাওয়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৪২২ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসনি আওয়ামী লীগে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নিউজিল্যান্ডের বাসিন্দা বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে প্রচারণার সময় সাখাওয়াত এ মন্তব্য করেন।

এর আগে আইভী অভিযোগ তুলেছিলেন সাখাওয়াত নারায়ণগঞ্জের বাসিন্দা না। তিনি বিএনপির ভাড়াটে। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাখাওয়াত বলেন, ‘আমাদের পরিবার এ শহরে ১৫০ বছর ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। আমার শিক্ষাজীবন এখানে কেটেছে। আমি আমার ২৫ বছরের পেশাজীবনে নারায়ণগঞ্জের

মানুষের সঙ্গেই ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সেলিনা হায়াৎ আইভীতো নিউজিল্যান্ডের বাসিন্দা। ওনার স্বামী নিউজিল্যান্ডের নাগরিক। উনিও নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। ২০০৩ সালে নির্বাচন করার জন্য নাগরিকত্ব ছেড়ে এখানে এসেছেন।’

আইভীর পক্ষে এমপি শামীম ওসমানের সংবাদ সম্মেলনকে ইঙ্গিত করে সাখাওয়াত বলেন, ‘আইভী কার সঙ্গে হাত মিলিয়েছে সেই বিচারটা জনগণের ওপর দিলাম। আইভীর সন্ত্রাস বিরোধী অবস্থান শুধু একটা পরিবারে বিরুদ্ধে ছিল। কোনও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কথা বলেন নাই। শুধুমাত্র একটি পরিবারে বিরুদ্ধে কথা বলে উনি আজ দাবি করছেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন। আর আমি ওই পরিবারের বিরুদ্ধেও কথা বলেছি, সকল অন্যায় অত্যাচার ও অপরাধের বিরুদ্ধেও কথা বলেছি। উনার কার্যক্রমের বিরুদ্ধেও আমি কথা বলেছি।’

সাখাওয়াত বলেন, ‘উনি ১৩ বছর সময় পেয়েও অনেক সমস্যার সমাধান ও উন্নয়ন করতে পারেননি। আমাকে মানুষ পাঁচ বছর সময় দিলে আমি সন্ত্রাস নির্মূল করবো। আইভী বুঝে গেছে জনগণ উনাকে আর ভোট দেবে না।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা তাবিথ আওয়াল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আইভী নিউজিল্যান্ডের বাসিন্দা: সাখাওয়াত

আপডেট টাইম : ১১:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬