ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নেতাদের গড়িমসি, উদ্যোগ নেই কেন্দ্রের এক নেতা এক পদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৩১৪ বার

গঠনতন্ত্র সংশোধন করে কাউন্সিলে ‘এক নেতা এক পদ’ নীতি অনুমোদন করেছিল বিএনপি। তারপর কেটে গেছে দীর্ঘ সাড়ে আট মাস। কেন্দ্রের উদ্যোগহীনতা ও নেতাদের গড়িমসির কারণে এখনো বাস্তবায়ন ঘটেনি সেই নীতির। বিএনপি ও অঙ্গদলের একাধিক পদে রয়েছেন শতাধিক নেতা। কাউন্সিলের পর তাদের অনেকেই নিজস্ব প্রভাব বলয় থেকে চাপ প্রয়োগ ও নানা যুক্তি দেখিয়ে অতিরিক্ত পদ ছাড়তে গড়িমসি শুরু করে। গঠনতন্ত্রে উল্লেখিত ‘চেয়ারপারসনের বিশেষ বিবেচনার’ সুযোগ নিতে চাইছেন তাদের অনেকেই। আবার কেন্দ্রীয় পদের চেয়ে জেলার পদ ধরে রাখতেই বেশি আগ্রহী অতিরিক্ত পদধারী নেতারা। কাউন্সিলের পর অতিরিক্ত পদ ছাড়ার প্রথম চিঠি দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেখাদেখি অন্তত ৩৫ জন নেতা অতিরিক্ত পদ ছাড়ার চিঠি দেন। কিন্তু এখন পর্যন্ত সেসব চিঠি আমলে নিয়ে তা গ্রহণ করা না করার সিদ্ধান্ত দিতে পারেনি বিএনপির শীর্ষ নেতৃত্ব। দু’চারজন কেন্দ্রীয় পদের বিপরীতে জেলা কমিটির পদ ছাড়ার আগ্রহ দেখালেও বেশিরভাগ নেতাই জেলার পদ ধরে রেখে কেন্দ্রের পদ ছাড়ার চিঠি দিয়েছেন। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে গঠনতন্ত্রে যুক্ত করা হয়েছিল ‘এক নেতা এক পদ’ নীতি, তার বাস্তবায়ন ঘটছে না। এক নেতা একাধিক পদ ধরে রাখায় গতির সঞ্চার ঘটছে না দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে। এ নিয়ে দলের তৃণমূলের পাশাপাশি অসন্তোষ রয়েছেন নীতিনির্ধারণী ফোরামসহ সিনিয়র নেতৃত্বেও। কাউন্সিলে সংশোধিত গঠনতন্ত্রে বলা হয়েছে, কোনো নেতা একই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে ও জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষপদে থাকতে পারবেন না। কিন্তু বিএনপির অনেক নেতাই কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ছাড়ছেন না জেলার পদ। বেশিরভাগ নেতাই স্ব-স্ব ক্ষেত্রে নিজের প্রভাব ধরে রাখতে শীর্ষ নেতৃত্বের কাছে তার প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়টি প্রতিষ্ঠিত করতে চাইছেন। দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও পদের ব্যাপারে থেমে নেই তাদের লবিং-তদবির। অনেক নেতাই জেলার পদ ধরে রাখতে কেন্দ্রীয় পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দু-একটি ক্ষেত্রে তার বাস্তবায়ন হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পদ ছাড়ার চিঠি গ্রহণ করা না করার ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র। বিএনপির কেন্দ্রীয় দপ্তর ও চেয়ারপারসন কার্যালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত হিসেবে কেন্দ্রীয় কমিটির পদ ছাড়ার চিঠি দিয়েছেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, ময়মনসিংহ দক্ষিণের সভাপতি একেএম মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, লায়ন হারুন অর রশিদ, শামসুজ্জামান জামান, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, শিরিন সুলতানা, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সভাপতি ও সাবেক এমপি এবিএম আশরাফউদ্দিন নিজান, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সলিমুল হক কামাল ও মহিউদ্দিন খান মোহন। কেন্দ্রীয় ও জেলা দুই পদ থেকেই পদত্যাগ করেছেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। অন্যদিকে জেলা ও অঙ্গদল থেকে পদ ছাড়ার চিঠি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নোয়াখালী জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহান, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, খুলনা জেলা বিএনপি সভাপতি প্রফেসর মাজিদুল ইসলাম ও মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এক নেতা এক পদ নীতি চূড়ান্ত করা হলেও সেখানে কিছু ফাঁকফোকর রয়েছে। প্রথমত, সুনির্দিষ্ট করে বলা নেই- কেন্দ্রীয় কমিটির সকল সম্পাদকীয় পদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এর আওতায় পড়বেন কিনা। এ সুযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা গড়িমসি করে নানারকম লবিং-তদবির করছেন। কোনো গ্রুপ চাইছে যুগ্ম সম্পাদক থেকে উপরের পদগুলোর ক্ষেত্রে এ নীতি কার্যকর হোক, কোনো গ্রুপ চাইছে সম্পাদকীয় পদ থেকেই। অন্যদিকে গঠনতন্ত্রে বলা হয়েছে, চেয়ারপারসন বিশেষ ক্ষেত্রে এটা শিথিল করতে পারবেন। এ শিথিলতার সুযোগ নিতে চাইছেন নেতারা। কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধনের নেতৃত্ব দিলেও দলের নীতিনির্ধারক ফোরামের নেতারাই উদ্যোগ নেননি অতিরিক্ত পদ ছাড়ার। বর্তমানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল আউয়াল মিন্টু ও আবদুস সালাম যুগ্ম আহ্বায়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে রাবেয়া চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা, আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী, আহমদ আজম খান, টাঙ্গাইল, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, শামসুজ্জামান দুদু কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। যুগ্ম মহাসচিবদের মধ্যে মজিবর রহমান সারোয়ার বরিশাল মহানগর, খায়রুল কবির খোকন নরসিংদী, হাবিব-উন-নবী খান সোহেল ঢাকা মহানগর কমিটির সদস্য সচিবের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ফজলুল হক মিলন গাজীপুর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর, আসাদুল হাবিব দুলু লালমনিরহাট, নজরুল ইসলাম মঞ্জু খুলনা মহানগর সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া বর্তমান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারপারসনের উপদেষ্টা থেকে নির্বাহী সদস্যদের মধ্যে মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগর, মশিউর রহমান ঝিনাইদহ, সৈয়দ মেহেদী আহমেদ রুমী কুষ্টিয়া, একেএম মোশাররফ হোসেন ময়মনসিংহ দক্ষিণ, আবুল খায়ের ভূঁঁইয়া লক্ষ্মীপুর, শামসুজ্জোহা খান নওগাঁ জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে বিএনপির সিনিয়র নেতারাও মুখ খুলতে নারাজ। তবে সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, কাউন্সিলের পর দলের কেন্দ্র ও জেলা পর্যায়ে একাধিক পদে থাকা প্রায় অর্ধশতাধিক নেতা ইতিমধ্যে এক পদ পছন্দ করে অন্যপদ থেকে পদত্যাগের চিঠি দিয়েছেন। ২০-২৫ জন নেতা জেলা সম্মেলনের কারণে মৌখিকভাবে সময় নিয়েছেন। এ জন্য ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়নে সময় লাগছে। তবে যারা পদত্যাগ করেছেন তাদের দুয়েকজন ছাড়া বাকি সবার পদত্যাগপত্রই গৃহীত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নেতাদের গড়িমসি, উদ্যোগ নেই কেন্দ্রের এক নেতা এক পদ

আপডেট টাইম : ১২:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬