ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আইভী প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত দুই প্রার্থী একে অন্যকে ঘায়েল করতে বাকযুদ্ধে জড়াচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৩১৯ বার

সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী একে অন্যকে ঘায়েল করতে বাকযুদ্ধে জড়াচ্ছেন। প্রচারণায় পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দুই প্রার্থীর পক্ষের নেতাকর্মীরাও। গতকাল প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বিএনপি প্রার্থী এডভোকেট সাখাওয়াত দলটির ভাড়াটে প্রার্থী। নারায়ণগঞ্জ সম্পর্কে তিনি ততোটা অবহিত নন। একইসঙ্গে তিনি শীতলক্ষ্যা সেতু নির্মাণেরও প্রতিশ্রুতি দেন। এদিকে এডভোকেট সাখাওয়াত প্রচারণায় অংশ নিয়ে বলেন, আইভী বুঝে গেছেন তার পায়ের তলায় মাটি নেই। তাই তিনি এসব বলছেন।
গতকাল সকাল হতে দুপুর পর্যন্ত বন্দর থানার সিটি করপোরেশনের ২৬ ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগে আইভী বলেন, আমি বিগত সময়ে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করেছি। আগামীতে দলমত নির্বিশেষে কাজ করে যাবো। আমি কখনো দলবাজি করিনি, আগামীতেও করবো না। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও আমি দলীয় কোনো প্রভাব বিস্তার করছি না এবং করবো না। নারায়ণগঞ্জের সাধারণ জনগণই আমার বড় দল। আমি সাধারণ জনগণকে নিয়ে কাজ করেছি তাদেরকে নিয়েই কাজ করতে চাই। নাসিক নির্বাচনে আইভী প্রশ্নে আওয়ামী লীগ-বিএনপি একাকার হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগ ও বিএনপি যেখানে এক হয়ে গেছে, সেখানে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতবার জনগণ আমাকে জিতিয়েছে। এবারও আমার ভরসা জনগণই।’
তিনি আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আমি গত ৬ দিন যাবৎ মাঠে প্রচারণা চালাচ্ছি এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি। নারায়ণগঞ্জের জনগণ শান্তিপ্রিয়। তারা চায় শান্তি, তারা কখনো অশান্তি পছন্দ করে না। নারায়ণগঞ্জের জনগণ আমাকে চিনেন এবং আমাকে বুঝেন। যারা বার বার নাসিক নির্বাচনে সেনা মোতায়েন দাবি করছেন তারা জনগণের প্রতি আস্থা রাখতে পারে না। সেনা মোতায়েন দাবি করে নির্বাচনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’
বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান সম্পর্কে আইভী বলেন, সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সম্পর্কে কিছুই জানে না। সে এই জেলার বাসিন্দাও নয়, সে অন্য জেলা থেকে কিছু বছর আগে এসেছে। ভাড়াটে হিসেবে বিএনপির হয়ে ভোটের মাঠে নেমেছেন।
আইভীর আগমনে সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের ইস্পাহানি ও বটতলার নারীরা তাকে একনজর দেখার জন্য দলবদ্ধ ভাবে ছুটে আসেন এবং গ্যাস, ওয়াসার পানিসহ রাস্তার সমস্যার কথা তুলে ধরেন। পরে তাদের কথা শুনে আইভী বলেন, বন্দরে রাস্তা ৭০ ভাগ সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি। মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকায় কোনো রাস্তার সমস্যা থাকবে না। আর বন্দরের ওয়াসা সিটি করপোরেশনের আওতায় নিয়ে আনার আশ্বাস দেন তাদের।
এর আগে শামীম ওসমানের ঘনিষ্ঠজন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের বাড়ি যান আইভী। তার ভোট চান ও তার (আইভী) পক্ষে কাজ করার অনুরোধ করেন। পরে এম এ রশিদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। প্রধানমন্ত্রী বলার পর আইভীর জন্য কাজ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, আওয়ামী লীগ আরজু ভূঁইয়া, রাশেদুর রহমান রাশু, ওসমান গনি ভূঁইয়া প্রমুখ।
আইভীা পায়ের তলায় মাটি নেই: সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভী বুঝে গেছে যে তার পায়ের তলায় মাটি নেই। আইভী দেউলিয়া হয়ে গেছে। গতকাল সকালে শহরের নিতাইগঞ্জের তামাক পট্টি এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকারদলীয় প্রার্থীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই নির্বাচন কমিশন নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দরকার ছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য শামীম ওসমান বাধা হতে পারেন-এমন আশঙ্কা জানিয়ে সাখাওয়াত বলেন, শামীম ওসমান নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তার (শামীম ওসমান) এই প্রভাব বিস্তার ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন সাখাওয়াত হোসেন খান। সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পোস্টার ছিঁড়ে ফেলেছেন এমন অভিযোগের বিষয়ে সাখাওয়াত বলেন, ‘আমি সে রকম লোকই না। আমার বিরুদ্ধে এ অভিযোগের কারণ আইভী দেউলিয়া হয়ে গেছেন। এ কারণেই তিনি এসব কথা বলছেন।’ তিনি বলেন, নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেবেন। শহরের শহীদনগরসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। ১১নং ওয়ার্ডে গণসংযোগের সময় সাখাওয়াত বলেন, দিন যাচ্ছে আর বিএনপি ধানের শীষের জোয়ার বাড়ছে। এ গণজোয়ার দেখে আইভী বুঝতে পারছেন তার অবস্থা ভালো না। তাছাড়া শামীম ওসমানের সংবাদ সম্মেলনে প্রতীয়মান হয়েছে যে নির্বাচনে প্রভাবিত করা হবে। এসব কারণেই আইভী সেনা বাহিনী চাচ্ছেন না। অথচ গত নির্বাচনে এ আইভী সবচেয়ে বেশি সেনা মোতায়েনের দাবি তুলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আইভী প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত দুই প্রার্থী একে অন্যকে ঘায়েল করতে বাকযুদ্ধে জড়াচ্ছে

আপডেট টাইম : ১২:৩২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬