ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কাকে ‘আস্তিনের সাপ’ বলে সতর্ক করলেন মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৯২ বার
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে দেওয়া এই পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও একটি বড় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মাহফুজ আলম তার লেখায় ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ শত্রু সম্পর্কে সাবধান থাকার ইঙ্গিত দিয়েছেন, যা বর্তমানে দেশের অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, তারাও অতীতে অনেক বিষয়ে ইতিবাচক ভাবতেন বা ভাবতে চাইতেন। তবে সময়ের পরিক্রমায় যখন ‘আস্তিনের সাপ’ বা কাছের মানুষের শত্রুতা প্রকাশ পায়, তখন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক হয়ে ওঠে। তিনি সংশ্লিষ্ট দলকে উদ্দেশ্য করে বলেন, যখন অভ্যন্তরীণ ষড়যন্ত্র সামনে আসবে, তখন তারা যেন অবাক বা কিংকর্তব্যবিমূঢ় না হন। বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সাবেক এই উপদেষ্টা তার পোস্টে রাষ্ট্র পরিচালনার জটিলতা নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনা কোনো সহজ কাজ বা ‘সূচিকর্ম’ নয়। নিজেদের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, তারা অতীতে নিজেদের ভুলগুলো দেখে এসেছেন এবং শিক্ষা নিয়েছেন।
একইভাবে বড় রাজনৈতিক দলগুলোও যেন তাদের ভুল থেকে শিক্ষা নেয় এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুত থাকে, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও নানা সমীকরণের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, মাহফুজ আলম জুলাই আন্দোলনের সময় থেকেই তার ক্ষুরধার লেখনী এবং রাজনৈতিক বিশ্লেষণের জন্য পরিচিত। এর আগেও বিভিন্ন সময় তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে।
মঙ্গলবারের এই বার্তার মাধ্যমে তিনি নতুন কোনো সংকটের ইঙ্গিত দিলেন কি না, তা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। স্পষ্ট কোনো নাম না থাকলেও ‘বড় দল’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি বর্তমানে রাজনীতির সামনের সারিতে থাকা শক্তিগুলোকে এক ধরনের আগাম বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কাকে ‘আস্তিনের সাপ’ বলে সতর্ক করলেন মাহফুজ আলম

আপডেট টাইম : ১২:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬