ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শ্রমিকের স্বার্থ রক্ষায় ইসলামী শ্রমিক আন্দোলন শক্ত ভিত্তি স্থাপন করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৯ বার

শ্রমিকের স্বার্থ রক্ষায় ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমের প্রতিটি খাতে শক্ত ভিত্তি স্থাপন করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ।

শনিবার (৯ মে) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, শ্রমিককে কেন্দ্র করে রাজনীতির ইতিহাস বহু পুরোনো। বিশ্বের অনেকগুলো সফল বিপ্লবও সাধিত হয়েছে শ্রমিক রাজনীতির ওপর ভিত্তি করে। বাংলাদেশেও শ্রমিক রাজনীতির ইতিহাস অনেক সমৃদ্ধ। কিন্তু শ্রমিকের ভাগ্যের কথা চিন্তা করলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কারণ শ্রমিককে ব্যবহার করা হয়েছে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনকে শ্রমিক রাজনীতির এই ধারা রোধ করতে হবে এবং সত্যিকার অর্থেই শ্রমিকবান্ধব রাজনীতি গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, প্রচলিত শ্রমিক রাজনীতিতে মালিক-শ্রমিকের সম্পর্ককে বিরোধাত্মক করে হাজির করা হয়েছে; যেখানে মালিক ও শ্রমিকের সম্পর্ক পরস্পর সাংঘর্ষিক ও দ্বন্দ্বমুখর। মালিকপক্ষের দিক থেকে শ্রমিক রাজনীতি মানেই উৎপাদনশীলতায় ঘাটতি ও নৈরাজ্য, আর শ্রমিকদের দিক থেকে শ্রমিক রাজনীতি মানেই মালিকপক্ষের সঙ্গে সংঘাত। আমরা এই অপরাজনীতির অবসান চাই।

আতাউর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন মনে করে, শ্রমিক রাজনীতি হলো মালিক ও শ্রমিকের পারস্পরিক বোঝাপড়ায় উভয়ের স্বার্থ নিশ্চিত করার রাজনীতি। এই কল্যাণময় রাজনীতি শ্রমের প্রতিটি খাতে ছড়িয়ে দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজী আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেনসহ শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শ্রমিকের স্বার্থ রক্ষায় ইসলামী শ্রমিক আন্দোলন শক্ত ভিত্তি স্থাপন করবে

আপডেট টাইম : ১১:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬