ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী ‘আই হ্যাভ এ প্ল্যান’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করছেন: ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৪৯ বার

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “উনি যে বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’, সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কী হবে, সেটা সময়ই বলে দেবে। তবে শুরুটা তিনি অত্যন্ত চমৎকারভাবে করেছেন।”

বুধবার (৬ মে) রাতে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরে ফজলুর রহমান বলেন, বন্যার পর প্রধানমন্ত্রী তাকে দ্রুত এলাকায় যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণাও দেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ অতীতে খুব কমই দেখা গেছে। এটি অত্যন্ত সাহসী ও মানবিক সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষতি শুধু ইটনা বা মিঠামইনের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের প্রায় ৩৫টি জেলার মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হাওরের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরদিনই তিনি এলাকায় গিয়ে বিভিন্ন হাওর পরিদর্শন করেন। “আমার স্মরণকালের মধ্যে ধানের হাওড়ে এত বড় ক্ষতি আর দেখিনি। এবার উজান-ভাটির পার্থক্য ছাড়াই সব এলাকা পানিতে তলিয়ে গেছে। বাঁধের ভেতরের ফসলও রক্ষা পায়নি,”—বলেন তিনি।

কৃষকদের ক্ষতির পরিমাণ উল্লেখ করে ফজলুর রহমান বলেন, পর্যাপ্ত সরকারি ও আন্তর্জাতিক সহায়তা না পেলে এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধানমন্ত্রী ‘আই হ্যাভ এ প্ল্যান’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করছেন: ফজলুর রহমান

আপডেট টাইম : ০১:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬