ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

টুরিস্ট ভিসা চালু ও তিস্তা চুক্তি বাস্তবায়ন চায় জাপা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১২ বার

দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন ও বন্ধ থাকা টুরিস্ট ভিসা চালুর জন‌্য ভারত সরকা‌রের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির নেতারা।

বৃহস্পতিবার (৭ মে) বারিধারায় ভারতীয় দূতাবাসে বিদায়ী বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এক সৌজন‌্য সাক্ষা‌তে এ অনুরোধ জানান তারা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃ‌ত্বে দল‌টির নেতারা সকা‌লে ভারতীয় হাই কমিশনারের স‌ঙ্গে দেখা ক‌রেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দুত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রণয় ভার্মাকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়ে‌ছে। সাক্ষাতে আমরা বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরো বলেন, “দু’দেশের মানুষে মানুষের সম্পর্ক কীভাবে আরো সুদৃঢ় করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিস্তা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন এবং শীঘ্রই টুরিস্ট ভিসা চালু করার জন্য ভারত সরকারের প্রতি বি‌শেষ অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন। একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপরও জোর দেওয়া হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

টুরিস্ট ভিসা চালু ও তিস্তা চুক্তি বাস্তবায়ন চায় জাপা

আপডেট টাইম : ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬