ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: মানসুরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩৮ বার

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন ছাত্রদল নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেন, জুলাই একবারই এসেছিল, তখন হলের তালা ভাঙা ছিল দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো।

নিজের ফেসবুক পেজে মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

মানসুরা বলেন, জুলাই একবারই এসেছিল। মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাঙা জোয়ারকে সাপোর্ট দিয়েছিল সারা দেশের মানুষ। কারণ সেটি ছিল দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো।

মানসুরা আলম বলেন, এরপর যতবার তালা ভেঙে বের হয়েছে, ততবারই হয়েছে নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীকে সার্ভ করতে। ব্যাপারটা এখন হাস্যকর পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না, তা এই মেয়েদের কেউ বোঝান। দুই দিন পরেই উপলব্ধি করবে যে তাদের ব্যবহার করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখন সে উপলব্ধিটা করে।

রাজনীতিতে মেয়েদের কেন অংশগ্রহণ নেই, কেন উল্লেখযোগ্যসংখ্যক নারী নমিনেশন পান না, সেই মাইন্ডসেট জানতে এই তালাভাঙা পার্টিকে দেখতে হবে বলে মন্তব্য মানসুরার। তিনি বলেন, তারা কী চায় নিজেও জানে না, কিন্তু আরেকজন কেন এম্পাওয়ার্ড হবে, সেটা আটকাতে হবে। আর বরাবরের মতোই যে গোষ্ঠীটা মেয়েদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চায়, সেসব সংস্থারও টার্গেট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: মানসুরা

আপডেট টাইম : ১১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬