ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকের অধিকার আদায়ে সংসদের ভিতরে-বাইরে আমাদের লড়াই চলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৪৮ বার

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিকের অধিকার আদায়ে সংসদের ভিতরে-বাইরে আমাদের লড়াই চলবে।

শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেইটে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ইতিহাস থেকে ১৪০ বছর বিদায় নিয়েছে। শিকাগো শহরে যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, সারা বিশ্বে তা প্রতি বছর পালিত হয়। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে শ্রমিক সমাবেশে সরকারি দল ও বিরোধী দল হাজির হয়, বক্তৃতা দেয়, বিভিন্ন প্রতিশ্রুতি দেয়— এই দেব, সেই দেব বলে, কিন্তু ১৪০ বছরে যদি তাদের ওয়াদার দশ ভাগের এক ভাগও বাস্তবায়ন করত, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি-দাওয়া অবশিষ্ট থাকত না।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, মালিক যদি শ্রমিকের ওপর ইনসাফ করে, শ্রমিকরা সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, ওই শ্রমিক আর মালিকের জন্য সমস্ত যোগ্যতা উজাড় করে কিছু করবে না। এতে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারও ক্ষতি চাই না।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সদ্যবিদায়ী সভাপতি সাবেক এমপি আ ন ম শামছুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিবগা, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন খান, কবির আহমদ, মজিবুর রহমান ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মুহিব্বুল্লাহ, আখতারুজ্জামান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, প্রকাশনা সম্পাদক জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অধিকার আদায়ে সংসদের ভিতরে-বাইরে আমাদের লড়াই চলবে

আপডেট টাইম : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬