ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী আসনে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা, কাল গেজেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১ বার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে এই তালিকা প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৯ জনের বিপরীতে গেজেট প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নেয়া হলেও তা এখন যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।

তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ ১২ মে নির্ধারিত ছিল। তবে ৫০টি আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পর কমিশন বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থীর গেজেট আগামীকাল প্রকাশ করা হবে।

এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে ইসি। রিটার্নিং কর্মকর্তা জানান, বর্তমানে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটি নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারী আসনে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা, কাল গেজেট

আপডেট টাইম : ১১:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬