ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম জারি সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’ রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যুদ্ধ বন্ধে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২ বার

জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি হওয়া দরকার।

মঙ্গলবার (২৮এপ্রিল) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

নাটোর-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, সাংবাদিকদের নামে যারা ইতোপূর্বে আমাদের চরিত্র হনন করেছেন, আমি আপনার কাছে অনুরোধ করব এসব সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, যারা ওয়ান ইলেভেনের নায়ক ছিল, যারা ওয়ান ইলেভেন নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনিষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, এসব সাংবাদিকের বিচার হতে হবে।

তিনি আরও বলেন, যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি দরকার।

জাতীয় সংসদের এই হুইপ বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য, আমার সন্তানরা আজ ভয়ে রাজনীতি করতে সাহস করে না। যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ-শেখ হাসিনা দিয়ে গেছে। আমাদের সন্তানদের সেই ভয়টা আজ কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র আমরা অর্জন করেছি— আমি বিশ্বাস করি, তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যেটা শুরু করেছেন, আমরা চাই যত ষড়যন্ত্র, যত চক্রান্ত হোক না কেন— ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ না পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

আপডেট টাইম : ১১:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬