ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গুজব ছড়ানোর দায়ে সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৭ বার

গুজব ও উসকানিমূলক অপতথ্য প্রচারের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ অন্যান্যদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনটির নেতারা রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভিসির কাছে একটি লিখিত আবেদন জমা দেন।

ছাত্রদল নেতারা জানালেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কারো শিক্ষার পরিবেশ নষ্ট না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

নতুন ধারার ছাত্ররাজনীতির মধ্য দিয়ে বিএনপির এ ছাত্র সংগঠন ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে নেতারা উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গুজব ছড়ানোর দায়ে সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

আপডেট টাইম : ১১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬