ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

সংরক্ষিত নারী আসন: মনোনীত প্রার্থীদের নাম জানাল ১১ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩১ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর মধ্যে জামায়াত থেকে ৯ জনকে সমর্থন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন সংসদে যাচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১ দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে।

১১ দলীয় ঐক্য থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন— জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা হান্নান, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, চট্টগ্রামের নেত্রী শামছুন্নাহার বেগম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের নেত্রী মারদিয়া মমতাজ এবং জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে। আজ সোমবার বিএনপি তাদের মনোনীত প্রার্থীদের নাম জানিয়েছে। এরপরই ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের নাম জানা গেলো।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

সংরক্ষিত নারী আসন: মনোনীত প্রার্থীদের নাম জানাল ১১ দল

আপডেট টাইম : ১১:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬