ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে ফরম তুলেছে ৪৩১, জমা মাত্র ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে নারী নেত্রীদের আগ্রহ চোখে পড়ার মতো হলেও মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ১১ দিনে মোট ৪৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র ৩টি।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের উপসচিব মো. মনির হোসেন।

তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহকারীদের বড় অংশই একটি দলভিত্তিক। মোট ৪৩১ জনের মধ্যে বিএনপির ৪১৭ জন নারী নেত্রী ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে ১৩ জন ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন মনোনয়নপত্র নিয়েছেন।

এখানে উল্লেখ্য আসন প্রাপ্তি সাপেক্ষে এবার জাতীয় সংসদে বিএনপি সংরক্ষিত আসনে পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র একটি।

তবে জমা দেওয়ার ক্ষেত্রে চিত্রটি একেবারেই ভিন্ন। এখন পর্যন্ত মাত্র তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও আশরাফুন নাহার। তিনজনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। পরে ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে ফরম তুলেছে ৪৩১, জমা মাত্র ৩

আপডেট টাইম : ১১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬