নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দলের মধ্যে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন মহানগরে আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমান। বিকালে নগরে সংবাদ সম্মেলনে তিনি আইভীর সঙ্গে তার কোনো ধরনের বিভেদ উড়িয়ে দেন।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে শামীম ওসমানের বিরোধ দীর্ঘদিনের। এই নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এই গুঞ্জনের মধ্যে গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে এলেন শামীম।অ
শামীম ওসমান বলেন, আইভীকে মনোনয়ন দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ও আইভীকে ডেকে কথা বলেছেন। এই বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলো বিভ্রান্তিকর।
শামীম ওসমান বলেন, বিভিন্ন পত্রিকা চেয়েছিল তিনি ও আইভী যেন প্রতিক্রিয়া জানান, একে অন্যের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু তারা রাজনীতি করেন বলে বিষয়টি বুঝেছেন। এ কারণে তারা এ নিয়ে কথা বলেননি।
মেয়র পদে শেখ হাসিনা সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিলেও তার অন্য প্রার্থী পছন্দ ছিল বলে স্বীকার করেন শামীম ওসমান। বলেন ‘আমাদের যেখানে চিন্তার শেষ সেখান থেকেই আমার নেত্রীর চিন্তার শুরু হয়। যেখান থেকে আমার নেত্রীর চিন্তুার শুরু হয়, সেখান থেকেই আমার কাজ শুরু হয়।
শামীম ওসমান বলেন, ‘নৌকার মাঝি কেবল আইভী না, ওই নৌকার বৈঠা আইভীর বড় ভাই শামীমের হাতেও আছে। কেবল আইভী নৌকা চালাবেন না, আজ থেকে লাখো লাখো মানুষ যত বড় ঢেউ আসুক না কেন, এই নৌকা চালিয়ে নেবে।’
শামীম ওসমান বলেন, ‘শামীম ওসমান আইভীর বড় ভাই। এই নৌকার বৈঠা আমাদের কাছেও আছে।’
বিস্তারিত আসছে…
Reporter Name 






















