ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের, পাত্রী ঢাবি হল সংসদের ভিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে পারিবারিক পরিসরে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হয়। এসময় তার সহযোদ্ধা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পাত্রী রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন তিনি।

এদিকে আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে ওঠেন। পরবর্তীতে রাজনৈতিক কারণে হল ছাড়তে হলেও পরে আবার হলে ফেরেন।

এর আগে, তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়কে এই নতুন পথচলায় সহযোদ্ধা ও সহপাঠীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘বাকেরের বিয়েতে। নবদম্পতির জন্য শুভকামনা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের, পাত্রী ঢাবি হল সংসদের ভিপি

আপডেট টাইম : ১২:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬