জামায়াতে ইসলামী সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।
সংসদে জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করছেন। ওটাও তো ম্যানুভার (কৌশলগত পদক্ষেপ)। আপনারা মিটিং করেছেন, দিস ইজ অ্যা গুড কোয়ালিটি।
দলটির উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা তো সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, ‘আমরা শরিয়া আইন চাই
আন্দালিব পার্থ বলেন, আজকে প্রবলেম কি? আমার কথাগুলো একটু ম্যানুভার করেন। সংবিধানকেও আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। ইনশাআল্লাহ সিন্স উই হ্যাভ গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইনটেনশন, আমরা পজিটিভ ভালো কিছু নিয়ে আসবো।
‘আমি আপনাদের বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো, ইনশাআল্লাহ’—যোগ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে সংসদের বিরোধীদল জামায়াতের উদ্দেশে তিনি বলেন, এই যে একটি প্রক্রিয়া সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধান কি আপনাদের মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল? এই সংবিধানের নাম নিলে গাত্রদাহ কেন হবে? এতো গায়ে লাগে কেন?
আন্দালিব পার্থ বলেন, ইউনিটি ইজ দ্য কি। সংবিধানের ওপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে, একই সঙ্গে জুলাইয়ের স্পিরিটকেও সম্মান করতে হবে।
Reporter Name 












