ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে আলেমদের প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩৫ বার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জের স্থানীয় আলেম-ওলামারা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসুল্লি ছাড়াও রাজনৈতিক নেতারা অংশ নেন।

শহরের দরগাহ রোড মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল্লাহ সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়া আরও বক্তব্য রাখেন,- মুফতি মাওলানা রেজাউল করিম, মুফতি মাওলানা আহমাদুল্লাহ সিরাজী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা তারিকুল ইসলাম, মুফতি নোমান, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা নুরনবী হোসাইনী ও মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল।

বক্তারা আমির হামজার অতীতের বিভিন্ন সময়ে বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের সমালোচনা করে বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার ওই মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিদের অবমাননা করলে তার দায় এড়ানোর সুযোগ নেই। ইকবাল হাসান মাহমুদ টুকুকে যিনি নাস্তিক ও ধর্মবিদ্বেষী বলেছেন এ দায় তার ওপরই বর্তায়। তারা ধর্মের নামে ও মিথ্যা অপব্যাখ্যা থেকে আমির হামজাকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে আলেমদের প্রতিবাদ

আপডেট টাইম : ১০:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬