ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

সংসদে স্বামী ইলিয়াস আলীর খোঁজ চাইলেন তাহসিনা রুশদীর লুনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩৯ বার

২০১২ সালে গুম হওয়া স্বামী ও বিএনপিনেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) তাহসিনা রুশদীর লুনা।

আজ সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তাহসিনা রুশদীর লুনা এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ইলিয়াস আলীর স্ত্রী আরও বলেন, ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে গেল, কিন্তু আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়?

গুম হওয়া ব্যক্তিদের অবস্থান ও পরিণতি জানতে চেয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানি না, তাদের অবস্থান কী? তাদের পরিণতি কী? মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান ও পরিণতি কী—তা জানতে চাই।

এ সময় তাহসিনা রুশদীর লুনা গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, গুমের শিকার হওয়া পরিবারগুলোর সদস্যদের আর্থিক জটিলতা নিরসন এবং তাদের পুনর্বাসনের জোর দাবি জানান।

বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানান এই সংসদ সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

সংসদে স্বামী ইলিয়াস আলীর খোঁজ চাইলেন তাহসিনা রুশদীর লুনা

আপডেট টাইম : ১০:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬