ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশকে উন্নত ও বাসযোগ্য করতে সবাইকে একসাথে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৭০ বার

দেশকে উন্নত ও বাসযোগ্য করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত জেলার প্রধান জামাতে অংশ নেন তিনি। জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ পায়। এ লক্ষ্য অর্জনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান এ জামাতে কৃষিমন্ত্রী ছাড়াও জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৪ হাজার ১৫১টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৩টি মসজিদে এবং ২ হাজার ৫৮টি ঈদগাহে জামাত আদায় করা হয়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে কুমিল্লাবাসী তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করেন। উৎসবকে কেন্দ্র করে শহর ও গ্রামাঞ্চলে ছিল আনন্দঘন পরিবেশ, পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির চিত্রও ছিল স্পষ্ট। প্রতিটি বিনোদন কেন্দ্রে ছিল উপচে পড়া ভীড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশকে উন্নত ও বাসযোগ্য করতে সবাইকে একসাথে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬