ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

খালেদার ১৩ দফা নিয়ে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
  • ৩৫৯ বার

রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরর রিজভী প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে যাবেন।

রুহুল আলম চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনেরর প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও একথা জানান।

রুহুল আমিন বলেন, ‘রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। আগামীকাল আমি ও রিজভী ভাইকে দায়িত্ব দেয়া হয়েছে বঙ্গভবনে চেয়ারপারসনের প্রস্তাবনাটি পৌঁছে দিতে।’

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। এরপর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি। তবে বিএনপি নেতারা আশা করলেও শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি।

নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে। শুরু হয়েছে নতুন নির্বাচন কমিশন গঠনের তোড়জোর। সাংবিধানিক এই পদটি পূরণের ক্ষমতা রাষ্ট্রপতির। বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন।

তবে খালেদা জিয়ার প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে না সরকারি দল আওয়ামী লীগ। এই প্রস্তাবনায় নতুন কিছু নেই বলে দাবি সরকারি দলের। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাবনা নাকচ করা হয়েছে। গত শনিবার বঙ্গভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সংক্রান্ত প্রশ্নকে তেমন গুরুত্ব দেননি। তবে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠিনের এখতিয়ার রাষ্ট্রপতির। তারা রাষ্ট্রপতির কাছে যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

খালেদার ১৩ দফা নিয়ে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি

আপডেট টাইম : ১২:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬