ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বদলে যাচ্ছে সমীকরণ: এখনই ডেপুটি স্পিকার পদ চায় না জামায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭০ বার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল জামায়াতে ইসলামীকে দিতে চায় বিএনপি। তবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ছাড়া তারা পদটি নিতে চায় না। জুলাই সনদ ও গণভোট নিয়ে হাইকোর্টের রুল জারির পর বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। যার প্রেক্ষিতে জামায়াত ও এনসিপি কড়া বার্তা দিচ্ছে। মাঠে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘাত শুরু হয়েছে।

এদিকে জামায়াত নেতারা বলছেন, গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে তারা ডেপুটি স্পিকার পদ নিতে চান। গত শনিবার ইফতার মাহফিলের পর চা চক্রে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই মনোভাব জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে। গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতারে যোগ দেন প্রধানমন্ত্রী। ইফতারের পর সরকারি এবং বিরোধী দলের জ্যেষ্ঠ নেতারা চা চক্রে মিলিত হন।

সেখানে সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করতে আগ্রহী বিএনপি। আগামী ১২ মার্চ প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পরই ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। বিরোধী দল জামায়াত দলের যে এমপিকে মনোনীত করবে, তাকেই ডেপুটি স্পিকার হিসেবে সমর্থন জানাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি।

বৈঠক সূত্র জানিয়েছে, জবাবে সরকারপ্রধানকে বলা হয়, শুধু ডেপুটি স্পিকার নয়, গণভোটের ফল অনুযায়ী জুলাই সনদকে একটি প্যাকেজ হিসেবে বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছে জামায়াত। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বদলে যাচ্ছে সমীকরণ: এখনই ডেপুটি স্পিকার পদ চায় না জামায়াত

আপডেট টাইম : ১১:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬