ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বিদেশি টেলিভিশনে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ৪৩৪ বার

বিদেশি টেলিভিশন চ্যানেলে আর দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটি আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ তথ্য জানান।

একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল টুয়েন্টিফোরের চেয়ারম্যান একে আজাদ, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, এটিএনবাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ও ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবাহান চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশে ডাউনলিংক করা চ্যানেলের মাধ্যেমে বিদেশী চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার করা বন্ধ হয়েছে।

তিনি আরও বলেন, টিআরপি থাকছে না এবং দেশিয় চ্যানেলগুলোর জন্মের তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো হবে। এছাড়া টেলিভিশনের অনুষ্ঠানের মান কিভাবে বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।

মোসাদ্দেক আলী বলেন, বিদেশী চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার করা বন্ধ হয়েছে।এর সঠিক বাস্তবায়ন করা প্রয়োজন।এই জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করা উচিত।

একে আজাদ বলেন, সকলের প্রচেষ্ঠায় আমরা বিদেশী চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার করা বন্ধ করতে পেরেছি। আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এরকম অনেক সমস্যা আমরা সমাধান করতে পারব।

ফরিদুর রেজা সাগর বলেন, মাঝে আমাদের মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছিল। একটি মামলা করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু মামলাটি পরবর্তীতে বেশিদূর এগোয়নি। অবশেষে নিজেদের স্বার্থেই মামলাটি প্রত্যাহার করে নিচ্ছি। মিডিয়া ইউনিটের যেকোনো কর্মকান্ডের সঙ্গে আগেও ছিলাম এখনও আছি।

ড. মাহফুজুর রহমান বলেন, আমি কখনও সাগর সাহেবকে নিয়ে কটু মন্তব্যে করিনি।সাগর সাহেব আমার শ্রদ্ধাভাজন ব্যাক্তি। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। আশাকরি, উনি তা বুঝতে পেরেছেন।এই মিডিয়া ইউনিটির মাধ্যেমে একসঙ্গে কাজ করে টেলিভিশন শিল্পের উন্নয়ন ঘটাতে পারব।

ইকবাল সোবাহান চৌধুরী বলেন,‘ বিদেশী চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার করার কারণে দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। প্রধানমন্ত্রী কখনও চান না তার ছেলেমেয়েরা কষ্টে থাকুক। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিদেশী চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ হয়েছে। আমরা সফল হয়েছি।দেশিয় চ্যানেলে দেশের বিজ্ঞাপন প্রচার হলে, দেশের অর্থনৈতিকে ভালো ভূমিকা রাখবে।

মিডিয়া ইউনিটির আহবায়ক একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশে ডাউনলিংক করা চ্যানেলের মাধ্যেমে বিদেশী চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ হয়েছে। আমাদের দাবী পূরণ হয়েছে। তাই আজ থেকে মিডিয়া ইউনিটির সকল কর্মকান্ড স্থগিত ঘোষনা করছি।আগামীতে টেলিভিশন চ্যানেলের ক্ষতি হয় এমন কোনো অন্যায় দেখা গেলে মিডিয়া ইউনিট আবার সোচ্চার হবে।

এছাড়া টেলিভিশন শিল্পের স্বার্থ রক্ষায় ১৩ টি সংগঠনের সমন্বয়ে গঠিত এফটিপিও এর সকল কর্মকান্ডে নিজের সর্ম্পক্ততার বিষয়টিও উল্লেখ করেন।

সম্প্রতি টেলিভিশন চ্যানেলে বিনিয়োগকারী ও টিভি সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা মিলে গঠন করলেন ‘মিডিয়া ইউনিটি’ নামের একটি সংগঠন।

একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে আহ্বায়ক ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে সদস্য সচিব করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিদেশি টেলিভিশনে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ

আপডেট টাইম : ১২:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬