ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

পুলিশই আওয়ামী লীগদের পিটিয়ে হত্যা করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • ৪৪৯ বার

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, মোসলেম উদ্দিন মুক্তিযুদ্ধে যাননি। তাকে ধরার জন্য ১০ বার লোক পাঠিয়েছিলাম। এবার আমি তার বিরুদ্ধে মামলা করব এবং তার বিরুদ্ধে সাক্ষ্য দিব। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

তবে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম বলছেন, স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় অংশ নিয়েছিলেন তিনি।

এসময় কাদের সিদ্দিকী ধর্মমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রাজাকার এমপি মোসলেমের বিচার করেন না কেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, যাদেরকে নিয়ে লাফালাফি করছেন তারাই কিন্তু আপনাকে মারার জন্য বিমানের তেলের পাইপ খুলে রেখেছিল। পুলিশ নাকি বিনা ভোটে আপনাকে গদিতে বসিয়েছে। সেই পুলিশ তো মানুষ হত্যা করবেই। এই দেশ এখন পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। রাজনীতি নেই, বিরোধী দল নেই। আর বেশি দিন নেই, পুলিশই আওয়ামী লীগদের পিটিয়ে হত্যা করবে।

ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ আন্দোলনে পুলিশের লাঠিপেটায় শিক্ষকসহ দু’জন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে তিনি বলেন, যতদিন কলেজ সরকারিকরণের দাবি আদায়সহ হত্যার বিচার না হবে, ততদিনই তিনি জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

পুলিশই আওয়ামী লীগদের পিটিয়ে হত্যা করবে

আপডেট টাইম : ১১:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬