ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, গত ৫৫ বছরের ইতিহাসে যতবার রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, ততবারই দেশের মানুষ সঠিক পথ বেছে নিয়ে দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে এনেছে। এর কৃতিত্ব বাংলাদেশের জনগণের।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভের পর শুক্রবার নরসিংদীর পলাশে নিজ বাড়ি চরণগর্দীতে বাবার কবর জিয়ারত করার পর দেশের সর্বশেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিজেকে জনগণের সেবক এবং কর্মী উল্লেখ করে মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন। এ দুটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করেছে।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ জানে, আমি রাজনীতি করি জনগণের জন্য, নিজের জন্য নয়। ক্ষমতা, সম্পদ আমার কাছে মূল্যহীন।

তিনি আরো বলেন, রাজনীতিক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ বা শহরের অভিজাত শ্রেণী যখন ভুল করেছে, তখন দেশের দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামবাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সামনে নিয়ে যেতে সহায়তা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

আপডেট টাইম : ১২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬