ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ২৮ জুন পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন বুবলীর যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

ভোটের ফল কবে? শুক্রবার সকালেই ঘোষণা আশা ইসির, পূর্ণাঙ্গ ফল বিকেলেও গড়াতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ বার

Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফলাফল কবে পাওয়া যাবে—তা নিয়ে রাজনৈতিক মহল ও ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগতে পারে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি আশা করছে, শুক্রবার (১৩ তারিখ) দিনের প্রথম ভাগেই ফল ঘোষণা করা সম্ভব হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই করতে পারব বলে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার মধ্যেই গণনা শেষ হবে বলে তাদের প্রত্যাশা। তিনি বলেন, “রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা হবে। ভোট ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ হবে বলে আমরা আশা করছি।

তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, পূর্ণাঙ্গ ফল পেতে শুক্রবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। কারণ, এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। এর সঙ্গে রয়েছে পোস্টাল ব্যালট গণনার বিষয়ও।

ইসি সচিব আখতার আহমেদ গত ২৩ জানুয়ারি বলেছিলেন, “এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।

নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের গণনা শেষে ফলাফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আসনভিত্তিক একীভূত ফল প্রস্তুত করা হবে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

আখতার আহমেদ আরও বলেন, “সেন্টারের গণনা আগে শেষ হয়ে গেলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালটসহ সব ফল একত্র করতে কিছুটা সময় লাগতে পারে। বিষয়টি সবার বিবেচনায় রাখা উচিত।

সব মিলিয়ে, শুক্রবার সকালেই প্রাথমিক ফল ঘোষণা শুরু হলেও পূর্ণাঙ্গ চিত্র পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

ভোটের ফল কবে? শুক্রবার সকালেই ঘোষণা আশা ইসির, পূর্ণাঙ্গ ফল বিকেলেও গড়াতে পারে

আপডেট টাইম : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬