ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

বিএনপি জোট ১৭১, জামায়াত জোট ৩৫টি আসনে এগিয়ে; ৮৬টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা : সিএসআই ও সাপ্তাহিক সুরমার যৌথজরিপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ১৭১টি আসনে এগিয়ে আছে। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৫টিতে। ৮৬টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এগিয়ে আছে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট (সিএসআই) এবং লন্ডনভিত্তিক সাপ্তাহিক সুরমার যৌথভাবে করা সমীক্ষার ফলাফলে ওঠে এসেছে এই তথ্য। ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) এই জরিপ প্রকাশ করা হয়েছে।

৬৪ হাজার ৮৯০ ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে জরিপ প্রতিবেদন। তাতে আরও ওঠে আসে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৮১ শতাংশ ভোটারের মধ্যে অভাবনীয় উৎসাহ কাজ করছে।

জরিপ অনুযায়ী, বিএনপি জোট ১৭১ থেকে ২২২টি আসন পেয়ে সরকার গঠনের দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে ৮৬টি আসনে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা চূড়ান্ত ফলে বড় প্রভাব ফেলতে পারে। আর জামায়াত জোট তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

প্রতিযোগিতার পরিবেশকে এবারের নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এচাড়া, বিএনপি ও এর শরিকরা ৪৬ দশমিক ৬০ শতাংশ এবং জামায়াত নেতৃত্বাধীন জোট ৩২ দশমিক ৫৬ শতাংশ ভোট পেতে পারে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ শতাংশ ভোটার মনে করছেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং সব দলের জন্য একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বিদ্যমান রয়েছে। এছাড়া, ভোটারদের মধ্যে বিগত সময়ের তুলনায় নির্বাচনী ভীতি অনেকটাই কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বিএনপি জোট ১৭১, জামায়াত জোট ৩৫টি আসনে এগিয়ে; ৮৬টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা : সিএসআই ও সাপ্তাহিক সুরমার যৌথজরিপ

আপডেট টাইম : ১১:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬