ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোরভাবে আইনানুগ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন যেন তাদের আইনানুগ দায়িত্ব কঠোরভাবে পালন করে সে অনুরোধ জানাতে আমরা এসেছিলাম।’

নজরুল ইসলাম খান বলেন, কিছু ব্যক্তি নিজেদের অত্যন্ত ক্ষমতাবান মনে করে, যে কাউকে যে কোনো ভাষায় কথা বলছেন, যা শুধু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়, দেশের সাধারণ সংস্কৃতিরও পরিপন্থী।

তিনি বলেন, নির্বাচনী আইন ও আচরণবিধি অনুযায়ী সবাই যেন নিজ নিজ দায়িত্ব পালন করে, তা কঠোরভাবে মনিটরিং ও বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা যেন কোনোভাবেই কোনো বিশেষ দল বা প্রার্থীর পক্ষে গেছে-এমন ধারণা সৃষ্টি না করে।

নির্বাচনের সার্বিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখনো এমন কিছু দেখা যাচ্ছে না, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মনে হয়। এখনো একদিন সময় আছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল। ফলে নিজেদের আচরণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছু করবে না বলেই আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে আমাদের যে অনুভূতি হয়েছে, তাতে আল্লাহর মেহেরবানিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনে আমাদের দল ও প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।

ব্যালট বাক্স পরিবহন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দেশের অনেক ভোটকেন্দ্র দূরবর্তী হওয়ায় সকালে ব্যালট বাক্স পৌঁছানো সব সময় সম্ভব নয়। তাই স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পাশাপাশি, সেগুলো যেন প্রিজাইডিং অফিসারের ব্যক্তিগত হেফাজতে না থাকে এবং এজেন্টদের সামনে প্রকাশ্য স্থানে রাখার দাবি জানানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদের বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, গণসচেতনতা ও গণপ্রতিরোধ প্রয়োজন। জনগণ এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির

আপডেট টাইম : ১১:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬