কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে একজন আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার তারা জেলা নির্বাচন অফিসে নিজেদের মনোনয়ন জমা দেন। জলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম জানান, আজ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহামন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক জামান এলিন তাদের মনোনয়ন জমা দেন।
অন্যদিকে পাঁচটি সংরক্ষিত মহিলা আসনে ১০ এবং ১৫ টি সাধারণ সদস্য পদে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা আসনের ৩ ও ৫ নং আসনে একজন করে এবং সাধারণ সদস্য পদের ১২ ও ১৫ নং আসনে একজন করে প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।
Reporter Name 























