ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ বার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামি আয়োজিত লোহাগাড়ার পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, “১২ তারিখ আমরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করব। এরপর দাঁড়িপাল্লা সহ বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিব।

জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাপ হবে না ইনশাআল্লাহ।’

যুবকদের উদ্দেশে আমিরে জামায়াত বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।’

তিনি বলেন, ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই হবে প্রকৃত বিজয়। আমিও সেই বিজয়ের অংশ হবো, ইনশাআল্লাহ।’

এ সময় তিনি সাবেক এমপি শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন আসনের প্রার্থীকে জনগণের সামনে দাঁড়ি পাল্লা, ছাতা, শাপলা কলি প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলডিপির সভাপতি ড. কর্ণেল অলি আহমদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আ. ন. ম শামসুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো: শাহজাহান, জাফর ছাদেক, চট্টগ্রাম ১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বান্দরবান আসন থেকে এনসিপির প্রার্থী সুজা উদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিগবাতুল্লাহ সিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, বিভিন্ন আসনের প্রার্থী সহ ১১ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

আপডেট টাইম : ১০:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬