ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এই দাবি করেন।

জামায়াত আমির বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট দেওয়া হয়েছে। কোনো এক বিপথগামী ব্যক্তি এটি করেছে। অথচ বিষয়টি নিয়ে একদল মানুষ হইচই শুরু করে দিয়েছে।

তিনি আরও বলেন, হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটি করা হয়েছে, তা আমরা চিহ্নিত করেছি। ইতিমধ্যে জাতির সামনে বিষয়টি উন্মুক্ত করা হয়েছে। খুব শিগগিরই একদম পরিষ্কারভাবে, ফকফকা করে জাতির সামনে সব তুলে ধরা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, “হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা পরোয়া করি না। অন্য কোনো ফ্যাসিস্টকেও পরোয়া করার প্রশ্নই ওঠে না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “একদল লোক এখনই যা করছে, আপনারা দেখছেন। এদের হাতে যদি দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে দেশের কোনো অস্তিত্বই থাকবে না। এরা খাবলে, খামচে, কামড়ে ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ আর ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়।”
জনগণের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “আর কোনো ভোট ডাকাতকে ডাকাতি করতে দেবেন না, কোনো জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, আর কোনো ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদকে আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।

আগামী রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “অতীতে যে পচা রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতি যারা আর দেখতে চান না, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে, তাদের হাতে এই দেশ আর তুলে দেওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

আপডেট টাইম : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬