ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১১ বার

Oplus_16908288

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। গ্রাম ও কৃষিকে বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “যেখানেই যাচ্ছি, কেবল দাবি আর দাবি। তাহলে এই ১৭ বছরে দেশে উন্নয়নটা হলো কোথায়?”

বৃহস্পতিবার  বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নওগাঁসহ বরেন্দ্র অঞ্চলে সেচ প্রকল্প চালু করে বছরে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি করেছিলেন। এই অঞ্চলের মানুষের মূল পেশাই কৃষি। কৃষকের ভাগ্য উন্নয়নে খাল খনন, বৃক্ষরোপণ ও সবুজ বিপ্লবের মাধ্যমে তিনি কৃষিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।

জনসভায় তারেক রহমান বলেন, নওগাঁতে ধানের পাশাপাশি শাক-সবজি ও আম উৎপাদন হয়। এসব উৎপাদনে কৃষকের খরচ কমানোর জন্য বিএনপি সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
তিনি ঘোষণা দেন—
প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নারীদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।

কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি সহায়তা দেওয়া হবে এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে।
কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নওগাঁতে রেললাইন স্থাপন করা হবে। জনগণ যাদের পাশে আছে, তাদের কেউ আটকাতে পারবে না। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটের বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
খেলাধুলা প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি করা হবে, যারা দেশের সুনাম বয়ে আনবে।
এছাড়া মুসলিম ধর্মের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী নেতাদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থার কথাও জানান তিনি।

তিনি বলেন, “ফ্লাইওভার বা কিছু দালানকোঠা নির্মাণই প্রকৃত উন্নয়ন নয়। মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। আমরা গ্রাম ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের উন্নয়ন চাই।”
জনসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় তারেক রহমান নওগাঁ জেলার ৬টি এবং জয়পুরহাট জেলার ২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং একটি উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সকল প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে সকাল থেকেই নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ও হেঁটে জনসভাস্থলে আসতে থাকেন। নওগাঁ ছাড়াও জয়পুরহাট, নাটোর ও বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়া উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন। জনসমুদ্রে পরিণত হয় নওগাঁ এটিম মাঠ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব : তারেক রহমান

আপডেট টাইম : ০৯:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬