ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে সমাবেশ মঞ্চে তারেক রহমান নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ সার্কিট হাউজ মাঠ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৮ বার

Oplus_16908288

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসে বিশাল জনসমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (_____) বিকেল ৪টার দিকে তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান। প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান বিএনপি চেয়ারম্যান। এ সময় মাঠজুড়ে উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

ময়মনসিংহে প্রবেশের সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারেক রহমানও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা ১টা ৫৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা, টি-শার্ট ও ক্যাপ পরে সমাবেশে অংশ নেন। অনেকের মাথায় দেখা যায় জাতীয় ও দলীয় পতাকা। বিভিন্ন স্লোগানে তারা সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। অন্যদিকে, সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ময়মনসিংহের সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। ওই দিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি সমাবেশে বক্তব্য রাখেন। পরবর্তীতে ২৫ জানুয়ারি চট্টগ্রাম, ফেনী, ফুলগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে বক্তব্য দিয়ে প্রচারণা অব্যাহত রাখেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ময়মনসিংহে সমাবেশ মঞ্চে তারেক রহমান নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ সার্কিট হাউজ মাঠ

আপডেট টাইম : ০৫:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬