ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ‘ইসলামের বাক্স’ ছিনিয়ে নিয়েছে: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৭৭ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট দেশ গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ইসলামের পক্ষে একটি আলাদা বাক্স দেওয়ার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে সেই বাক্স ছিনিয়ে নেয়। এরপর তারা আবার প্রচলিত সেই পুরনো ব্যবস্থার কথাই বলছে।’

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও সে আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এই দেশ একবার-দুইবার নয়, তামাম দুনিয়ায় দুর্নীতিতে পাঁচবার শীর্ষে উঠে এসেছে। যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তাদের শাসনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তাদের আমলেই দেশের টাকা বিদেশে পাচার হয়ে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে এবং বিদেশি শক্তির তাঁবেদারি করা হয়েছে।

তিনি বলেন, জামায়াতের নেতারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বললেও কোন নীতি ও আদর্শের ভিত্তিতে সেই ইনসাফ প্রতিষ্ঠা হবে— তা জাতি জানতে চায়। ইসলাম, দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা একসাথে পথচলা শুরু করেছিলাম। কিন্তু সেই স্বার্থ যখন বিলীন হয়ে গেল, তখন আমরা একা হয়ে গেলাম। তবে আমরা একা নই— আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন।

জনসভায় কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ‘ইসলামের বাক্স’ ছিনিয়ে নিয়েছে: চরমোনাই পীর

আপডেট টাইম : ১০:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬