ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মধ্যরাতে নারায়ণঞ্জে তারেক রহমান বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। তাই দেশকে সুন্দর করে সাজাতে জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম সফর শেষে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশে তিনি একথা বলেন৷

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করবে। একই সঙ্গে সন্ত্রাসী ও অপরাধীরা যে দলেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খালকাটা কর্মসূচি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আবারো সারাদেশে খালকাটা কর্মসূচি শুরু করতে চায়। পাশাপাশি দুর্নীতি ও মাদক বন্ধে কাজ করার আশ্বাস দেন তিনি।

যুবক ও তরুণদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রাম ও শহরের খেটে খাওয়া মানুষ ও গৃহিণীদের জন্য নগদ অর্থ ও খাদ্য শস্য সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সহযোগতা, ইমামদের সম্মানীর পাশাপাশি মেধা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

গ্রামগঞ্জের বিকল রাস্তাঘাট মেরামতসহ নারীদের স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নেওয়া কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এদিকে, প্রায় ২২ বছর পর দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখার জন্য শীত উপেক্ষা করে আগে থেকেই জড়ো হন দলের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশকে ঘিরে কাঁচপুর বালুর মাঠে নামে জনতার ঢল। স্লোগানে মুখরিত হয়েছিল পুরো এলাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মধ্যরাতে নারায়ণঞ্জে তারেক রহমান বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা

আপডেট টাইম : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬