ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ধর্ম রক্ষা করতে চাইলে জঙ্গিবাদ থেকে দূরে থাকুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৩২৯ বার

দেশ রক্ষা করতে চাইলে, ধর্ম রক্ষা করতে চাইলে জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘ধর্মের নামে জঙ্গি ও সন্ত্রাসীদের অপব্যাখ্যা দূর করতে ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মেরই স্বীকৃতি দিয়েছে।জঙ্গিবাদ একটা মনগড়া ব্যবস্থা, যা গণতন্ত্র ও সভ্যতাবিরোধী।জঙ্গিবাদ কখনো মানুষের ধর্ম হতে পারে না।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আয়োজিত ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ধর্ম চর্চার নামে দেশজ সংস্কৃতিকে অস্বীকার করে তারাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মদদদাতা। যে ঈমানদার মানুষ সে নিজে জানে দেশ প্রেম ঈমানের অঙ্গ।ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

ধর্ম যার যার এটা স্বীকার করে নিলেই আন্তঃধর্মীয় সংস্কৃতি বজায় থাকবে।এই দেশে ৪ হাজার বছরের সভ্যতা বিকশিত হয়েছে। এই সভ্যতার মাধ্যমেই দেশে বিভিন্ন ধর্মের আর্বিভাব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।আমাদের সবাইকে একত্রে জঙ্গিবাদ দূর করতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের আলোচনা সভা দেশ থেকে সাম্প্রতিকতা দূর করতে সাহায্য করেবে এবং এতে করে মানুষের মাঝে সচেতনতা জন্ম নিবে।

৪৭-এ দেশ ভাগের পরে এ ভূখণ্ডে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেয়েছিল।’

মুক্তিযুদ্ধের চেতনা ও শুদ্ধ জাতীয় সংগীত চর্চার সংগঠন অপরাজেয় বাংলার চেয়ারম্যান ও ইতিহাস বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের অসাম্প্রদায়ীক সভা সারা দেশে আয়োজন করে মানুষের মাঝে সচেতনতা তৈরির মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা দূর করা সম্ভব হবে। কোনো ধর্মেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থন করে না। কেননা সন্ত্রাসবাদ কখনো কোনো মানুষের ধর্ম হতে পারে না।’

এদিকে প্রথম বারের মতো ‘মুক্তিযুদ্ধের চেতনায় রুখবো আমরা জঙ্গিবাদ’ শ্লোগানে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগঠন অপরাজেয় বাংলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঢাবি ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রশিদ, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের উপাধ্যক্ষ অধ্যাপক ড. জিনো বোধি ভিক্ষু, নটরডেম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাদার বেঞ্জামিন ডি কস্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ধর্ম রক্ষা করতে চাইলে জঙ্গিবাদ থেকে দূরে থাকুন

আপডেট টাইম : ১২:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬