ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৫ বার

ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা এবং এই আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আবেদন জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সালাম এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর একটা গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আশা করি, এই নির্বাচন সুষ্ঠু হবে। জনগণই এই নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে সরকার পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি, সংকট কাটেনি। এখনো দু-একটি দল ষড়যন্ত্র করছে- যাতে নির্বাচন না হতে পারে অথবা সুষ্ঠুভাবে না হয়। কেউ কেউ টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আব্দুস সালাম।

বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই- বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামীতে এই দেশের গণতন্ত্র ফিরে আসবে; জনগণই ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে গুলশান এলাকার মানুষ সৌভাগ্যবান, কারণ এই এলাকা থেকেই বিএনপির কর্ণধার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন,আমরা বিশ্বাস করি, এলাকার জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আবার আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান’। সাধারণ মানুষ, বস্তিবাসী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যুবক, ছাত্র, কৃষক ও শ্রমিক সবার জন্যই তার পরিকল্পনা রয়েছে।

এলাকার ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দেবেন, যাতে এই ভোটে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরে আসে।

প্রচারণা কার্যক্রমের কথা উল্লেখ করে আব্দুস সালাম বলেন, বিএনপি নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম মেনে প্রচারণা চালাবে এবং কোনো বিশৃঙ্খলা করবে না। তিনি দাবি করেন, দেশের সচেতন জনগণ আজ বিএনপির পক্ষে ও ধানের শীষের পক্ষে রায় দিতে প্রস্তুত।

তিনি বলেন, যারা একদিকে আল্লাহর শাসনের কথা বলে আরেকদিকে ঘুষের কথা বলে, তারা জনগণকে বিভ্রান্ত করছে। আমরা ভালো নির্বাচনে বিশ্বাস করি। যতবার ভালো নির্বাচন হয়েছে, ততবার জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় কোটি কোটি মানুষ তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে, যা প্রমাণ করে জনগণ আগামী দিনেও তার ওপর আস্থা রাখবে।

সালাম ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ ও জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

আপডেট টাইম : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬