ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকালে ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।

এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে কালক্ষেপণ না করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন।

ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে।
তিনি বর্তমানে শঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান

আপডেট টাইম : ১০:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬