ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট প্রদানের প্রতিশ্রুতি তারেক রহমানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৩ বার

রাজধানীর কড়াইলের বস্তিবাসী কাঁচা ঘরে যাঁরা থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের জন্য সেখানে উঁচু উঁচু বিল্ডিং করে, পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা, আমি আল্লাহ রহমত নিয়ে বলতে চাই, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, আমি এখানে কয়েকটি কাজ করতে চাই, যদি উনি আমাকে সেই সুযোগ দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রহম করলে, আপনারা এখানে যে থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উুঁচ উুচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিষ্ট্রি করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই। এখানে যারা বহু বছর আছেন তাদেরকে আমরা সেগুলো দিতে চাই, যাতে করে তাদের ঢাকা শহরে মাথা গোঁজার ঠাই হয়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়ার উপরে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

ভোট যুদ্ধে নামার আগে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে কড়াইলবাসীদের কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, দোয়া শুরুর আগে দুই একটা কথা বলতে চাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, এখানে অনেক মরুব্বী আছেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী। আজকে হাজির হয়েছি একটা দোয়া অনুষ্ঠনে। যেহেতু আমরা রাজনীতি করি, এই রাজনীতিটা কাদের জন্য? এটা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য। আপনাদের দৈনন্দিন জীবন কীভাবে একটু ভাল হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহর রহমত চাই।

কড়াইলের কয়েকজনের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে একটা দোয়া মাহফিল। আল্লাহর কাছে আসুন দোয়া চাই। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমরা ইনশাল্লাহ যেকোনো কাজে সফল হতে পারব।
বিএনপির চেয়ারম্যান বলেন, আজ এখানে হাজার হাজার মা-বোনেরা বসে আছেন। সারাদেশে মা-বোনেরা কষ্টের মধ্যে আছেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন আমরা সেই মা-বোনদের জন্য, তারা যাতে স্বচ্ছলভাবে চলতে পারেন তাদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। যাতে করে মা-বোনদের উপকার হয়। কৃষকদের জন্য কৃষক কার্ড দিতে চাই। আল্লাহ যদি তৌফিক দেন এবং আপনাদের যদি দোয়া থাকে আমরা এই কাজগুলো করতে সক্ষম হবো।

আগামী প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আপনাদের সন্তান আছে, আমারও সন্তান আছে। আমাদের ভবিষ্যত হচ্ছে আজকের সন্তানেরা। আমরা চাই, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুযোগ-সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের সন্তানেরাও সেই সুযোগ-সুবিধা পাবে। তাদের সন্তানরাও যাতে লেখাপড়ার সুযোগ পায়, তারা যাতে খেলাধুলার সুযোগ পায়, তারা যাতে বিদেশী ভাষা শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা সুবিধা পেতে পারে। আল্লাহ যদি রহম করেন আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা করতে চাই।

তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, আপনাদের জন্য। এরআগেও বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি মানুষের কাছে যে জবান দিয়েছে সাধ্য নিয়ে চেষ্টা করেছে সেই জবাব রক্ষা করার জন্য।
কড়াইল বস্তিতে শিশুদের জন্য দুইটি স্কুল ও খেলার মাঠ তৈরির ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা করার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই কাজগুলো করতে হলে আপনাদের দোয়া করতে হবে। আল্লাহ রহম চাই। আল্লাহ যদি সহায় থাকে প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো।

তারেক রহমান বলেন, এই এলাকায় বহু মানুষ ছোট থেকে বড় হয়েছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। প্রিয় ভাই-বোনেরা আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আছে, আইন-শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে পারব। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার-নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে- এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আল্লাহ যদি রহম করেন আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে আপনারা শুধু সেটাই দিবেন।

আমি আপনাদের এলাকার সন্তান মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতা বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আগে থাকতাম কেন্টনমেন্টে, দেশ স্বাধীনের পর থেকে আমরা যে বাড়িতে থাকতাম আপনারা কম-বেশি সবাই জানেন স্বৈরাচারের সময়ে কিভাবে সেই বাড়িটিকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরও আজো আমি আপনারা এলাকার সন্তান। আগে থাকতাম কেন্টনমেন্টে এখন আমি উঠেছি গুলশানে। আপনাদের আরও কাছাকাছি, আপনাদের পাশাপাশি। কাজেই আমি আপনাদেরই সন্তান। ইনশাল্লাহ এতোটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকব, যতদিন আল্লাহ রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আপনাদের বিপদে-আপদে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি কড়াইলবাসীর পক্ষে থাকব, আমি এই এলাকার মানুষের পাশে থাকবো।
বিএনপি চেয়ারম্যানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, আমিনুল হক প্রমুখ নেতারাও ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট প্রদানের প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট টাইম : ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬