ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

দেশকে যারা অতীতে স্বীকৃতি দেয়নি, তারাই আজ ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৯৬ বার

বাংলাদেশকে যারা অতীতে স্বীকৃতি দেয়নি, তারাই বর্তমানে সবচেয়ে বেশি ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিএনপিই তাদের প্রধান প্রতিপক্ষ। যারা একসময় বাংলাদেশকে মানতে চায়নি, তারাই আজ সবচেয়ে বেশি অস্থিরতা সৃষ্টি করছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনেই নির্ধারিত হবে দেশ উদার গণতান্ত্রিক ধারায় চলবে, নাকি উগ্র ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে।

মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সেই সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে এবং নারীদের ওপর নির্যাতন করেছে, তাদের ইতিহাস জাতি ভুলে যায়নি। তারপরও বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। তবে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা ও ভোটের সঙ্গে পরকালের প্রলোভন জুড়ে দেওয়ার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, যখন দেশের মানুষ জাতীয়তাবাদী রাজনীতি ও তারেক রহমানের আধুনিক রাজনৈতিক ভাবনার প্রতি আগ্রহী হচ্ছে, তখনই একটি মহল ধর্মকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি ধর্মে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন এবং আল্লাহর ওপর আস্থার কথা বলেছিলেন। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে সংশয় প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি থাকলেও কেউ কেউ এখনো নির্বাচন হবে কি না এ নিয়ে প্রশ্ন তুলছে। বাস্তবে তাদের জনপ্রিয়তা নেই বলেই এমন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন চায় এবং জনগণের রায়ের ওপরই ভরসা রাখে। জনগণ সমর্থন দিলে সরকার গঠন করবে, না দিলে বিরোধী দলে বসবে এটাই গণতন্ত্র। এই নির্বাচনেই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

দেশকে যারা অতীতে স্বীকৃতি দেয়নি, তারাই আজ ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬