ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বাংলাদেশের মতো শক্তিশালী ইসি কোনো দেশে নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
  • ৫০০ বার

বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের মতো এত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোনো নজির কোনো গণতান্ত্রিক দেশে আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

একটি স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন চাই, যুক্তরাষ্ট্র মার্কিট রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এমন মন্তেব্যের জবাবে আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে তাদের পরামর্শে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি পরিকল্পিত ভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। হানিফ আরও বলেন, মার্কিট রাষ্ট্রদূত হিসেবে তারা আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন এটি সরকারের বিষয়, এটি দেশের বিষয়।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কি রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।

এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুঃস্থ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বাংলাদেশের মতো শক্তিশালী ইসি কোনো দেশে নেই

আপডেট টাইম : ১১:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬